বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রিফাত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার রিফাত হত্যাকাণ্ডের ঘটনাকে নৃশংস উল্লেখ করে এ ধরনের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ ধরনের হত্যাতকাণ্ডের বিচার দ্রুত না হওয়ায় মানুষ সন্তুষ্ট নয়। এ রায়গুলো যাতে দ্রুততম সময়ে কার্যকর হয়, সেজন্য উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

কামরুল ইসলাম বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু সামাজিক অবক্ষয়, মানুষের মধ্যে পশু-প্রবৃত্তি বৃদ্ধি পেয়েছে। জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে, যা আমাদেরকে বিপদগ্রস্ত করছে। এই যে বরগুনায় রিফাত নামে একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হল।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতবিচার করতে হবে। দ্রুতবিচার অবশ্য হচ্ছে। আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার সাত মাসের মধ্যে করেছি। নারায়ণগঞ্জের সাত খুনের বিচার আমরা করেছি। পিলখানায় বিডিআর (সাবেক) হত্যাকাণ্ডের বিচার আমরা করেছি। নুসরাত হত্যার বিচার দুই-তিন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছি।

কামরুল ইসলাম বলেন, নিম্নআদালতে বিচার পেলেও মানুষ তাতে খুশি নয়। মানুষ বিচারের রায় দ্রুত কার্যকর চায়। নিম্নআদালতে বিচারের পর হাইকোর্টে আপিলের পর আটকে থাকে। এই মামলার রায়গুলো হাইকোর্টে যাওয়ার পর সেটা আটকে যায়। এই মামলাগুলো যখন হাইকোর্টে যায়, তখন সেগুলো যেন দ্রুত সময়ে নিষ্পত্তি হয়, সে ব্যবস্থা করতে হবে। এটা হলেই আমরা বলতে পারি দ্রুত সময়ে বিচার পাচ্ছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ