বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সোনারগাঁওয়ে ভুয়া ডাক্তার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে এমএইচ জাকারিয়া নামে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার রাতে দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পিজিওথেরাপি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারকে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত এমএইচ জাকারিয়া গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানার কালীর সামাদ এলাকার গাউসাল আজমের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় বসবাস করেন।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সোনারগাঁ থানার কাঁচপুর দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপী সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এমএইচ জাকারিয়া নামে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি দীর্ঘ দিন ধরে নিজেকে এমবিবিএস, এফসিজিপি (এফ-মেডিসিন), পিজিটি (যৌন, এলার্জি), পিজিটি (মেডিসিন ও শিশু), মেডিকেল অফিসার, (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও এক্স বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা ও দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন।

এ ঘটনায় র‌্যাব সদস্য কামাল হোসেন মোল্লা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে শুক্রবার বিকালে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, র‌্যাব একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছেন। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ