বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মুনিম খান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলে গেলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মুনিম খান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

শনিবার সকালে উত্তর বারিধারার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আছরের পরে তার জানাজার নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

ড. মুনিম খান সর্বশেষ ইউনিভার্সিটি অব কুমিল্লা, উত্তরা, ঢাকার ফ্যাকাল্টি অব লিবারেল আর্টসের ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর ও অ্যাডভাইজর ছিলেন।

তিনি ছিলেন ইন্সটিটিউট অব ল্যাংগুয়েজ স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এর আগে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এশিয়ান ইন্সটিটিউটের পরিচালক এবং সদ্য বিলুপ্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ বিভাগের চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও তিনি বিভিন্ন রেডিও ও টিভির জনপ্রিয় ধর্মীয় আলোচক ও উপস্থাপক ছিলেন। বাংলাদেশ বেতারে বহির্বিশ্ব কার্যক্রমে খবরও পাঠ করতেন তিনি। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব দি ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউনিক) উত্তরা, ঢাকার ফ্যাকাল্টি অব লিবারেল আর্টসের ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস বিভাগের এডভাইজার ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ