বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জিয়ার কবর নিয়ে খেলবেন না: নজরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহিদ জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না। দেশের মানুষ তাকে কী পরিমাণ ভালোবাসেন তার মৃত্যুর পরে জানাজায় দেখেনি? কবর সরানোর চেষ্টা হলে সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 'বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়ার মুক্তি দাবি’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংসদে ভবনের ডিজাইনে কোনো কবর নেই, তাই জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এই বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘পাকিস্তানের পাশ করা ডিজাইন আপনার এতো পছন্দ হয়ে গেলো?

সেই পাশ করা ডিজাইন অনুযায়ী কাজ করার জন্য শহিদ জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে হবে! পাকিস্তানকে তো আপনাদের এতো ভালোবাসার কথা না? ’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ