রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় বিএনপির ৩০ নেতা-কর্মী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলার মামলায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এ নির্দেশ দেন। এ মামলায় মোট আসামি ছিলেন ৫২ জন। বাকিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

পাবনা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওবায়দুল হক জানান, মামলার ৫২ জন আসামির মধ্যে ৬ জন মারা গেছেন। ৩০ জন এজলাসে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- আব্দুল জব্বার, ফজলুর রহমান, শামসুল আলম, সেলিম আহমেদ, এনামুল কবির, হাফিজুর রহমান মুকুল, আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, নেফাউর রহমান রাজু, শাহ আলম লিটন, মাহবুবুর রহমান পলাশ, আলমগীর হোসেন, তুহিন বিন সিদ্দিক, পলাশ, রেজাউল করিম শাহিন।

ফিরোজুল ইসলাম পায়েল, কল্লোল, শ্যামল, এরাম, আটল, শামসুর রহমান শিমুয়া, বরকত আলী, আক্কেল আলী, আজমল হোসেন, মোক্তার হোসেন, মোকলেছুর রহমান, রবি, হাকিমুদ্দিন টেনু।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে বের হন।

পথিমধ্যে ঈশ্বরদী স্টেশনে তার একটি নির্ধারিত পথসভা ছিল। তাকে বহনকারী ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ওই ট্রেনে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ