বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ফের জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার নতুনকরে জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণের উপর বেপরোয়া শোষণ চালাচ্ছে। নতুনকরে জ্বালানী গ্যাসের দাম ৩২.৮ শতাংশ বৃদ্ধি জনগণের উপর সরকারের চরম জুলুমের বহি:প্রকাশ।

আবাসিক ক্ষেত্রে এক চুলার গ্যাসের দাম ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা এবং ডাবল চুলার গ্যাসের দাম ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। সিএনজি’র দাম প্রতিঘনমিটার ৩৮ টাকা থেকে বাড়িয়ে ৪৩ টাকা করা হয়েছে।

আবাসিক, বাণিজ্যিক, বিদ্যুৎ, সিএনজি, শিল্পখাতসহ সকল ক্ষেত্রে নতুনকরে জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া সরকারের এই মূল্যবৃদ্ধি মরার উপর ঘাড়ার ঘাঁ- এর শামিল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের নিজস্ব জ্বালানী- গ্যাসের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত। লুটপাট আর কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ সংরক্ষণের জন্যে সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত জনগণ কোনভাবেই মেনে নেবে না। অবিলম্বে জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। তা নাহলে দেশবাসী সরকারের এ গণবিরাধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ