বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিভিন্ন মন্ত্রণালয়ে ফাঁকা ৩ লাখ ৮ হাজার পদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো ৩ লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রোববার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভপতিত্বে শুরু হওয়া অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আজীম এক প্রশ্ন করলে জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ফাঁকা পড়ে থাকা পদগুলো পূরণের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। তবে নিয়োগ বিধি না হওয়া, আদালতে মামলা এবং পদোন্নতি দেয়ার মতো যোগ্যপ্রার্থী না পাওয়ার কারণে কিছু খালি পদ পূরণ করা যায় না।

১০ বছরে ১০০ জন বিচারপতি, ৮৭৬ জন সহকারি জজ নিয়োগ: রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এক প্রশ্ন করলে তার জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট এক'শ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অধস্তন আদালতে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট আট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আরো জানা যায়, পাশাপাশি আরও এক'শ জন সহকারী জজ নিয়োগ দেওয়ার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এগুলোর বাহিরে এখন পর্যন্ত দুই হাজার ৬৭ জন বিচারপতিকেও পদোন্নতি দেওয়া হয়েছে বিভিন্ন পদে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ