বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভাসানচরের কাছে জাহাজ থেকে ছিটকে পড়ল ৪৩ কন্টেইনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে পণ্যবাহী ৪৩টি কনটেইনার ছিটকে সাগরে পড়ে গেছে। ওই কন্টেইনারগুলোতে কি ছিল তা জানা যায়নি।

রোববার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, দেশি কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ থেকে কনটেইনারগুলো পড়ে যায়।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কনটেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লালবয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এ সময় কনটেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়। কনটেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।

জাহাজ কর্তৃপক্ষকে কনটেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি বলে জানান বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ