রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আবারও জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনা, নিহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরে পাহাড়ের ওপর থেকে বাস পড়ে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। আহত হয়েছেন ২২ জন। খবর এনডিটিভির।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় কিশতাওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিশতাওয়ারের ডেপুটি কমিশনার আংগ্রেজ সিং রানা জানিয়েছেন, বাসটি কেশ্বান থেকে আসছিল।

এ ঘটনায় টুইটে দুঃখ প্রকাশ করে মেহবুবা মুফতি জানিয়েছেন, হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি শোকাহত, নিহতদের পরিবারের কথা ভেবে খুবই খারাপ লাগছে।

https://twitter.com/MehboobaMufti/status/1145555185160224768

এছাড়াও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

https://twitter.com/OmarAbdullah/status/1145548314458255360

-এএ