বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

গ্যাসের দাম পুনর্বিবেচনার অনুরোধ জনসাধারণের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বাসা-বাড়িতে নতুন করে গ্যাসের দাম বাড়ায় উদ্বেগ জানিয়েছেন সাধারণ মানুষ। হঠাৎ করে দাম বাড়ায় আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখা সম্ভব হবে না বলে মনে করেন তারা। দাম না বাড়িয়ে প্রিপ্রেইড মিটার বসিয়ে গ্যাসের অপচয় রোধের পরামর্শ দিচ্ছেন গ্রাহকরা।

রাজধানী ঢাকার মহানগর আবাসিক এলাকার বাসিন্দা ইয়াসমিন আরা। স্বামী ও দুই সন্তান নিয়ে গত এক দশক ধরে বসবাস করছেন এখানে। জানালেন, তার আয় না বাড়লেও ব্যয় বাড়ছে প্রতিনিয়ত।

শুধু ইয়াসমিন আরাই নন, একই এলাকার বাসিন্দা এ গৃহিনীও জানালেন, দীর্ঘদিন ঢাকায় বসবাস করলেও এখন আয়-ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন তিনি। ব্যয় এতো বেড়েছে যে রাজধানীতে থাকাই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

এক চুলার জন্য মাসে ৯২৫ টাকা গ্যাস বিল দেয়া কঠিন হয়ে পড়বে বলে জানান, আরেক গৃহিনী। গ্যাসের বাড়তি বিল মেটাতে তাকে কাটছাঁট করতে হবে সন্তানদের লেখাপড়ার খরচ।

নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থিক সংগতির কথা বিবেচনা করে সরকার গ্যাসের দাম পুনর্বিবেচনা করবে বলে আশা সাধারণ গ্রাহকদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ