বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলএনজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ (অ্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানো হয়েছে শুধু যারা ব্যবসায়ী, যারা এলএনজি গ্যাস আমদানি করছে, তাদের জন্য। অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুট করা যে অর্থ, তা দিয়ে তারা তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে।

তিনি বলেন, এ বাজেটের নাম করে তারা ট্যাক্স আরোপ করছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে তারা তাদের লুণ্ঠনের সম্পদ বৃদ্ধি করছে। বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছে। অন্যদিকে সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে এবং ধনী গরিবের ব্যবধান আরও বাড়ছে।

বাজেটের মাধ্যমে তারা একদিকে যেমন জনগণের সম্পদ লুট করে নিচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরও বেশি করে সংকটে ফেলে দিয়েছে। এই সরকার এক এক করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবনে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, ধর্ষণ, লুট, অপহরণ করা হচ্ছে। কোথাও কোনও বিচার নেই, ব্যবস্থাও নেই। যেভাবে আদালত, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, আদালতের অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। ঠিক একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে জনগণ ওপর।

তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট নিরসনের একমাত্র পথ খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি দেয়ার মধ্যদিয়ে আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারি। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন এবং অবিলম্বে এই নির্বাচনের ফল বাতিল করে, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ