বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ভারতে কমেছে রান্নার গ্যাসের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ জুলাই (সোমবার) থেকে রান্না করার গ্যাসের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সে দেশের শীর্ষ সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমছে ভারতীয় মুদ্রায় ১০০.৫০ রুপি।

ভারতে গত ১ জুন থেকে ৩.৬৫ হারে বৃদ্ধি পায় এলপিজির দাম। বাজার দর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান ওয়েল। এলপিজির দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধীরা। এক মাস পর সিদ্ধান্ত পরিবর্তিত হলো।

রবিবার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজিতে ভর্তুকি দেয় সরকার। সেই ভর্তুকির কারণে গ্যাসের দাম হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

ইন্ডিয়ান ওয়েলের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ