বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

শাহীনের মাকে মোবাইল ফোন কিনে দিলেন ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত ভ্যানচালক শাহিনের মাকে মোবাইল ফোন কিনে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর।

রোববার (৩০ জুন) রাতে ভিপি নুরুল হক নুর শাহীনের মায়ের হাতে এ মোবাইল তুলে দেন। আহত শাহীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, শাহিনের মাথায় ধারালো কিছুর আঘাত রয়েছে। আঘাত মাথার হাড় ভেঙে ব্রেইনে ঢুকে গেছে এবং আঘাতের স্থল থেকে অনেক রক্তপাত হয়েছে। মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

ভিপি নুর জানান, ‘শাহিনকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। ওর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, অবস্থা এখনো আশঙ্কাজনক। সবাই ওর জন্য দোয়া করবেন। শাহিনের মায়ের মোবাইল না থাকায় একটি মোবাইল কিনে দিয়েছি।এবং এক প্রবাসী ভাইয়ের পাঠানো ৫০০০ টাকা ওর মায়ের হাতে তুলে দিয়েছি’।

যশোর কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভ্যান চালক হায়দার আলী মোড়লের ছেলে শাহিন মোড়ল। তার মায়ের নাম খাদিজা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়। এলাকারই গোলাঘাট আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে সে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ