বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

সেই শাহীনের ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় ধারালো দায়ের কোপে শাহিন গুরুতর আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন আসামি নাইমুল ইসলাম নাইমসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের বাবরালী মোড়লের ছেলে নাইমুল ইসলাম নাইম (২৪), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের ভোলাই পাড়ের ছেলে আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি (৬৫) ও সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের হামজের আলীর ছেলে বাকের আলী (৪৫)।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার নাইমুলসহ অজ্ঞাত আরো তিনজন গোপন বৈঠক করে নাইমুলের ভ্যান ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করে। পরে একটা ভাড়ার কথা বলে শাহিনকে শুক্রবার সকালে কেশবপুর বাজারে আসতে বলে। সাড়ে তিনশ’ টাকা ভাড়া মিট করা হয়। সকালে তারা একসাথে শাহীনের ভ্যান যোগে কেশবপুর হাসপাতালের সামনে দিয়ে সরসকাটি চৌগাছা হয়ে ধানদিয়া হামজামতলা মোড়ে এসে ফাঁকা জায়গায় তার ভ্যানটি থামাতে বলে।

এরপর ভ্যান রেখে শাহীনকে বাড়ি যেতে বলে। ভ্যান দিতে রাজি না হলে শাহীনের মাথায় জোরে কায়েকবার আঘাত করে তাকে পাট ক্ষেতে ফেলে দেয়। পরে ভ্যানটি নিয়ে ঝাউডাঙ্গার উদ্দেশে রওনা দেয় ওই চারজন। ঝাউডাঙ্গা বাজারে এসে তারা প্রথমে বাকের আলীর কাছে চারটি ব্যাটারি ছয় হাজার ২৩৬ টাকায় বিক্রি করে। এরপর তারা কলারোয়া উপজেলার মির্জাপুর মোড়ে গিয়ে আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রির কাছে ভ্যানটি সাত হাজার ৫০০ টাকায় বিক্রি করে।

তিনি আরও জানান, এ ঘটনার পর গত দুই দিনে যশোর পুলিশের সহযোগিতায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের ঘটনার প্রধান সন্দেহভাজন নাইমুল ইসলাম নাইমের বাড়ি থেকে তাকে আটক করে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ভ্যানসহ তার সহযোগী কলারোয়ার আলাইপুর থেকে নুনু মিস্ত্রি ও গোবিন্দকাটি থেকে বাকের আলীকে গ্রেফতার করা হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ