রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৪ জুলাই প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ-ফ্লাইট বিজি-৩০০১ আগামী ৪ জুলাই জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকা ছাড়বে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানাবেন।

একই দিনে হজ-ফ্লাইট বিজি-৩১০১ সকাল সোয়া ১১টা, বিজি-৩২০১ বিকেল সোয়া ৩ টায়, বিজি-৩৩০১ রাত সোয়া ৭টায় এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১০টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথাক্রমে ১৯টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ করতে সৌদি আরব যাবেন। এ বছর হজ-যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা পবিত্র ভূমি জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘন্টা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ