বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ঢাকায় বুধবার থেকে ভোটার তথ্য সংগ্রহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩ জুলাই) থেকে ঢাকা মহানগরীর নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।

রাজধানী ঢাকার সূত্রাপুর, ওয়ারী ও ডেমরা থানা বাদে বাকি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহের কাজ চলবে ২৩ জুলাই পর্যন্ত।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর।

সচিব বলেন, ‘তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করলে বা দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনে অর্থদণ্ড ও জেল জরিমানা উভয় দণ্ড আছে। সেই অপরাধের মাত্রা দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল থেকে ১৩৫টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। সেখানে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৩০৭ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।

সচিব জানান, ‘নির্ধারিত সময়ে কেউ ভোটার হতে না পারলে কোনও সমস্যা নেই। কারণ সারাবছরই ভোটার হওয়া যায়। সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে যেকোনো সময় ভোটার হওয়া যাবে।’

এবার ভোটারযোগ্য নাগরিকের সঙ্গে যাদের বয়স ১৮ হয়নি এমন নাগরিকদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে বয়স ১৮ হলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ