বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ঢাকার গুরুত্বপূর্ণ ৩ সড়কে বন্ধ হচ্ছে রিকশা চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা-বাড্ডা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-মিরপুর রোড হয়ে আজিমপুর ও সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসিএর একটি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম বৈঠক ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সঙ্গে ফুটপাতে জনগণের হাঁটার পথ নির্বিঘ্ন করতে অতীতে বহুবারের মতো হকার উচ্ছেদের ঘোষণাও দিয়েছেন মেয়র।

রাজধানীতে বিমানবন্দর সড়ক, ফার্মগেট হয়ে শাহবাগ, মিরপুর রোডের প্রধান সড়কে আগে থেকে রিকশা নিষিদ্ধ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ