বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিআইডব্লিউটিএ’র প্রকৌশলীসহ ৮ জ‌নের নামে দুদ‌কের চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নী‌তি দমন ক‌মিশ‌ন (দুদক)।

এক কোটি ২৯ লাখ পাঁচ হাজার ৯৩৯ টাকা পে-অর্ডারের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগে এ চার্জ‌শিট দিয়েছে দুদক।

আজ বুধবার (৩ জুলাই) চার্জ‌শি‌টের বিষয়‌টি নিশ্চিত করেছেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

চার্জ‌শি‌টে আরো যাদের নাম রয়েছে, তারা হলেন প্রকৌশলী সাইফুল ইসলামের স্ত্রী শারমিন ইসলাম, বিআইডব্লিউটিএ’র প্র‌কৌশল বিভা‌গের উপপ্রধান প্র‌কৌশলী এইচ এম ফরহাদ উজ্জামান।

ফেরদৌস জাহান (স্বামী-কাজী নুরুজ্জামান), বিআইডব্লিউটিএ’র প্র‌কৌশল বিভা‌গের সহকারী প্র‌কৌশলী আবু বকর ছিদ্দিক ও তার স্ত্রী ফজিলা খাতুন এবং বিআইডব্লিউটিএ’র ড্রে‌জিং বিভা‌গের সহকারী প্র‌কৌশলী জ‌হিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খানম।

দুদক সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএ’র আরিচা-রাজশাহী-গোদাগাড়ী-ভোলাহাট নদীপথ খনন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বেসিক ড্রেজিং কোম্পানির কাছ থেকে বিআইডব্লিউটিএ’র ওই চার কর্মকর্তা নিজেদের এবং স্ত্রী ও শাশুড়ির ব্যাংক হিসাবে পে-অর্ডারের মাধ্যমে মোট এক কোটি ২৯ লাখ পাঁচ হাজার ৯৩৯ টাকা ঘুষ নেন বলে অভি‌যোগ র‌য়ে‌ছে। বেসিক ড্রেজিং কোম্পানির অর্থ ও হিসাব শাখার সচিব কাম সহকারী মহাব্যবস্থাপক গাজী মো. জাহাঙ্গীর হোসেন বাদী হ‌য়ে ২০০৮ সা‌লে ম‌তি‌ঝিল থানায় মামলাটি দা‌য়ের ক‌রে‌ছি‌লেন। মামলা নম্বর ১৭।

জনসংযোগ কর্মকর্তা প্রণব জানান, দুদক অপরাধের দণ্ডবিধির ১৬১/১৬৫(ক) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুসা‌রে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে শিগগিরই সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ