বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ চার হত্যা মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড্ডায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলোচিত চার হত্যা মামলার আসামি ও ফরহাদ হত্যা মামলার পরিকল্পনাকারী, আমেরিকার শীর্ষ সন্ত্রাসী মেহেদীর ডান হাত রমজান (৩৫) নিহত হয়েছে।

বুধবার ভোর সাড়ে চার দিকে বাড্ডার পূর্ব সাতারকুল এলাকার ইস্ট-ওয়েস্ট ক্যাপাসের পাশে খোলে মাঠে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান জানান, আফতাব নগর পশুরহাট, টেম্পু স্ট্যান ও বাড্ডার ডিশ ব্যবসার চাঁদাবাজি রমজান নিয়ন্ত্রণ করত। আমেরিকায় আত্মগোপন করা শীর্ষ সন্ত্রাসী মেহেদীর সঙ্গে তার যোগাযোগ ছিল।

এছাড়াও ভারতে আত্মগোপন করা কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী আশিকের চাঁদাবাজির টাকা রমজান নিয়ন্ত্রণ করত। আজ ভোরে ডিবি পুলিশ খবর পেয়ে পূর্ব সাতারকুল এলাকার অভিযান চালায়। এসময় পুলিশের সঙ্গে রমজানের সহযোগীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে রমজান নিহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ