বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

লতিফ সিদ্দিকীকে ‘নট টুডে’ আদেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা এবং বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর করা জামিন আবেদনের ওপর ‘নট টুডে’ (আজ নয়) আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য ছিল।

সে অনুযায়ী কিছু নথিপত্র দাখিল করার জন্য আদালতের কাছে সময়ের আর্জি জানান লতিফ সিদ্দিকীর আইনজীবী। পরে নট টুডে আদেশ দেন হাইকোর্ট।

এর আগে লতিফ সিদ্দিকী জামিন চেয়ে আবেন করলে ২ জুলাই শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ