বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষাসচিব গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পুলিশ প্রধানসহ শীর্ষ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত এপ্রিলের হামলার তিন মাস পর পুলিশের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিল কলম্বো সরকার। খবর রয়টার্স-এর।

পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিআইডি।

মঙ্গলবার দেশটির পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা প্রধানকে গ্রেফতারের তথ্য দিয়েছেন সরকারের মুখপাত্র রুয়ান গুনাসেকারা।

তিনি বলেছেন, দেশে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হতে যাচ্ছে, এমন সতর্ক বার্তা পাওয়ার পরও ঠেকাতে ব্যর্থ হওয়ায় পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দর ও সাবেক প্রতিরক্ষা প্রধান হেমাসিরি ফার্নান্ডোকে গ্রেফতার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল এ দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ আনার পরদিন তাদের গ্রেফতার করা হলো।

এর আগে, সোমবার তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল দাপুলা দে লিভেরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর এবারই প্রথম দায়িত্ব অবহেলার দায়ে সরকারি দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ