বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফোন চার্জে রেখে কথা বলতে গিয়ে প্রাণ হারালো গৃহবধূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ফোন চার্জে দিয়ে ছেলের সঙ্গে কথা বলার সময় মোছা. মাবিয়া খাতুন (৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাবিয়া ওই গ্রামের মো. আব্দুল মান্নানের (মানু) স্ত্রী।

মাবিয়ার ভাসুর কিতাব আলী জানান, সকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মামুনের সাথে ফোন চার্জে দিয়ে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মাবিয়া।

পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাবিয়াকে মৃত ঘোষণা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ