বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বরিশালে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামের মুদী দোকানি আলী মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আলী একই গ্রামের আফছার আলী মাতুব্বরের ছেলে।

বুধবার রাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে আলীকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম।

শিশুর মা জানান, তার মেয়ে ২৭ জুন সকালে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে তার মেয়ে চাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছে আলীর মুদি দোকানে যায়। এসময় আলী তাকে জোরপূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করে। সেখান থেকে বাড়িতে এসে মেয়ে তাকে ঘটনাটি জানায়। একই বাড়ির সালাম মাতুব্বরও তার মেয়েকে জোর করে দোকানে তোলার সময় দেখেছেন বলে তাকে জানিয়েছেন।

তিনি আরও বলেন,ঘটনাটি জানাজানি হলে আলী স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালায়। এমনকি আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। তাদের কারণে আমি মামলা করতে পারিনি। তিনি আলী মাতুব্বরকে আসামি করে বুধবার দুপুরে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামি আলী মাতুব্বরকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাতে তাকে উপজেলার উত্তমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ