বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই গাজীপুরে স্পিনিং মিলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই গাজীপুরের নয়নপুর অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মুহা. শাহীনুল রহমান।

গতকাল বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত মঙ্গলবার দুপুর আড়াইটায় কারখানার দক্ষিণ দিকের একটি তুলার গুদামে আগুন লাগে। সেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট বিরতিহীনভাবে কাজ করে ১১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিহত হন ছয়জন।

এদিকে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহা. লিয়াকত আলী। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার ও কারখানা কর্তৃপক্ষ ১০ হাজার করে টাকা দিয়েছেন তাদের স্বজনদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ