বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

হজের মওসুমে আমেরিকার নর্তকী জেদ্দায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের মুসলমানরা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছে। এমন সময় সৌদির জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনসার্ট, যেখানে প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ।

স্থানীয় সময় বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

তবে এ নিয়ে ক্ষেপেছেন সৌদির নারীদের একাংশ। তাদের দাবি, নিকি মিনাজের গানগুলো অশ্লীল ইঙ্গিতপূর্ণ। এ ঘটনা জানাজানির পর সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার, স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি এবং কনসার্টের বৈধতা দেয়ার মাধ্যমে দেশটির সকল ঐতিহ্য ধুলায় মিশিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে।

সূত্র: গলফ নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ