বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

হিন্দু রথযাত্রায় বিতর্কিত নুসরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের কলকাতার হিন্দুদের রথ উৎসবে তৃণমূল নেত্রীর সঙ্গে ইসকনে রথযাত্রায় অংশ নেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, তার স্বামী নিখিল জৈন এবং পুত্র কোলে অভিনেতা সোহম। মুসলিম হয়েও কপালে সিদুর আর তিলক পরে বিতর্কিত এ নেত্রী কোনো কিছুই কানে না নিয়ে হিন্দুদের সব রিতি রেওয়াজ মেনে চলছেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাদেরকে আরতি করতে, রথের রশিতে টান দিতে দেখা যায়। ইসকনের রথযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম মানে সার্বজনীন। সেই ধর্মের জয় হোক। সম্প্রীতির জয় হোক।

এবারের রথযাত্রায় সবার নজর ছিল নুসরতের ওপর। সংসদ ভবনে বিয়ের পর তিনি এসেছিলেন সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নিয়ে। যা দেখে আপত্তি জানায় উত্তরপ্রদেশের দারুল উলুম উলেমা-এ-হিন্দ।

ফতোয়া জারি হয় নুসরতের বিরুদ্ধে। কেনো তিনি নিখিলকে বিয়ে করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন ফতেহপুরের শাহি ইমাম। তখন থেকেই নুসরত জানিয়ে এসেছেন, তিনি ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি সে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নুসরতকে দেখা যায় রথের রশিতে টান দিতে। তার আগে রথে জগন্নাথ দেবের পূজার্চনার পর নুসরত সর্বধর্ম সম্প্রীতির বার্তা দেন।

পাশাপাশি উৎসবের মেজাজে 'জয় জগন্নাথ' ধ্বনিও শোনা যায় নুসরতের কণ্ঠে। এছাড়া নব বধুর সাজে নুসরত এদিন মমতার সাথেসাথে ধর্মীয় মতে, আম্রপল্লব দিয়ে গঙ্গাজল ছিটিয়ে রথযাত্রা সূচনা করে। তিনি বলেন, আগামী দিনে ভেদাভেদ ভুলে যেন সমস্ত উৎসব পালন করতে পারি, সেই প্রার্থনাই করব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ