বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চীনা বীরদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে তিয়েনআনমেন স্কয়ারে হিরোস মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় পুষ্পস্তবক অর্পণকালে প্রধানমন্ত্রী বীরদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

অনুষ্ঠানে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। সেই সঙ্গে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) চেয়ারম্যান লি ঝেংশোর সঙ্গে বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পাঁচ দিনের সরকারি সফরে চীনে রয়েছেন। উভয় দেশ আশা করছে, এ সফরের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ