বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিউনিসিয়া উপকূলের জার্জিস শহরের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ওই নৌকার চার আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনের মৃত্যু হয়েছে। জীবিত তিন জন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

উল্লেখ্য, গত মে মাসে একই উপকূলে এক নৌকাডুবির ঘটনায় নিহত ৬৫ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১৫ হাজার ৯০০ অভিবাসী ও শরণার্থী ইউরোপে পৌঁছেছেন। গত বছরের প্রথম তিন মাসের তুলনায় অবশ্য এবার সংখ্যাটা ১৭ শতাংশ কম।

জাতিসংঘের গত জানুয়ারিতে দেয়া হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় প্রতিদিন গড়ে ছয়জন প্রাণ হারান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ