মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শুরু করতে আইসিসির কাছে তদন্তের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও তাদের পালিয়ে যেতে বাধ্য করার ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির বিচারকদের কাছে অনুমতি চেয়েছেন কৌঁসুলি ফাতু বেনসুদা।

বৃহস্পতিবার কৌঁসুলি ফাতু বেনসুদা আইসিসিকে এ বিষয়ে একটি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি জানিয়েছেন, এ তদন্তের আওতায় যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেই মিয়ানমারের রাখাইনও থাকবে।

এর আগে গত সপ্তাহে আইসিসি জানায়, তারা ইতোমধ্যে তিনজনের বিচারক প্যানেল তৈরি করেছেন। এটি হতে যাচ্ছে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক তদন্ত।

এর আগে আইসিসির অনুমতি নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি প্রাথমিক তদন্ত শুরু করে ফাতু বেনসুদা। সেই সময় তিনি জানিয়েছিলেন, হত্যা, যৌন সহিংসতা, গুম, ধ্বংস ও লুণ্ঠনসহ মিয়ানমার সেনাবাহিনীর যেসব কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে মাঠ পর্যায়ে সেসব বিষয়ে তদন্ত করবেন তিনি৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ