বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

জাইরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ জগৎ কত নোংরা: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

অল ইন্ডিয়া মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন এর প্রেসিডেন্ট ব্যারিস্টার আসাদউদ্দীন ওয়াইসি বলেন, মাত্র ১৮ বছরের জাইরা ওয়াসিম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ জগৎ কতটা নোংরা। এ চলচ্চিত্রের জগত মানুষকে আল্লাহ থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখে। আমার জীবনের মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রাখে।

জাইরা বলিউড ছাড়ার ঘোষণা দিয়ে প্রমাণ করেছে যে তার মাঝে ঈমান আছে। সে সহাসিকতার সঙ্গে ঘোষণা দিয়েছে এ জগতে নোংরামি আছে।

গতকাল শুক্রবার এক সমাবেশে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ জাইরার বলিউড ছাড়ার ঘোষণায় বিশ্বজুড়ে কত জনে কত ধরণের কথা বলছে। কিন্তু জাইরা মুসলিম হিসেবে তারা অধিকার রয়েছে তার কথাগুলো বলা।

ওয়াইসি আরো বলেন, তার সিদ্ধান্তকে আমি একটি সাহসী সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করছি। সে এক মহান সিদ্ধান্ত নিয়েছে। সে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইসলাম মান্য করা পৃথিবীতে প্রসিদ্ধী লাভ করা থেকেও অনেক অনেক উত্তম। আল্লাহর বিধিবিধান মেনে জীবন পরিচালনা করার মধ্যেই সুখ শান্তি নিহিত আছে। আমাদেরকে এ ছোট্ট জাইরা থেকে শিক্ষা নেয়া উচিৎ।

সূত্র: দ্যা ইকিলাব হিন্দি নিউজ

-এটি