নিজস্ব প্রতিবেদক
সুগন্ধিপ্রেমীদের জন্য ঢাকায় আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী সুগন্ধি প্রদর্শনী। আগামী শুক্র ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) গুলশান-১-এর এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ‘ফ্র্যাগরেন্স এক্সিবিশন বাংলাদেশ—সিজন ২’। এতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। মেলা উপলক্ষে নির্বাচিত পণ্যে ১৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকেরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুগন্ধি সংগ্রাহক, সৌখিন ব্যবহারকারী ও বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধিতে আগ্রহীদের জন্য একই স্থানে নানা ধরনের সুগন্ধি দেখার, ঘ্রাণ নেওয়ার এবং কেনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
প্রদর্শনীতে অংশ নেবে জনপ্রিয় ব্র্যান্ড হারামাইন আতার অ্যান্ড পারফিউমস। এ ছাড়া সহ-আয়োজক বা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে খোলà¦