বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নড়াইলে প্রসূতির মৃত্যুর পর পালালেন ক্লিনিক মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় মা সার্জিক্যাল ক্লিনিকে সিজার করার সময় ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ তাকে ভুল চিকিৎসা দেয়ায় তার মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে মা ক্লিনিকে আসেন লোহাগড়ার সিঙ্গা গ্রামের কাঠ ব্যবসায়ী কামাল শেখের স্ত্রী বিলকিস বেগম (২৫)।

ক্লিনিকের চিকিৎসক তাজরুল ইসলাম তাজ প্রসব বেদনার জন্য বিলকিসকে ইনজেকশন দেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্সে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

বিলকিসের স্বামী কামালসহ তার পরিবারের সদস্যরা জানান, সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, হাসপাতালে আনার আগেই ক্লিনিকে বিলকিসের মৃত্যু হয়েছে। এরপর সদর হাসপাতাল থেকে বিলকিসের লাশ মা ক্লিনিকের সামনে এনে বিক্ষোভ করেন তার স্বজনসহ স্থানীয়রা। বিলকিসের পাঁচ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, প্রসব বেদনায় ইনজেকশন দেয়ার পরই বিলকিস অসুস্থ হয়ে পড়েন বলে তার স্বজনরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। ডাক্তার সুব্রত ও তাজ তাকে সিজার করার প্রস্তুতি নিয়েছিলেন।

বিলকিসের মৃত্যুর পর ওই দুই চিকিৎসকসহ ক্লিনিক মালিক শেখ জাহাঙ্গীর আলম পলাতক আছেন। তবে ক্লিনিক খোলা রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ