বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রাজধানীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের এসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বাসচাপায় খায়রুল ইসলাম নামের ট্রাফিক পুলিশের এসআই নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত খায়রুল ইসলাম ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।

ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ জানান, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় দায়িত্বরত অবস্থায় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ