মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

আমল বিহীন ইলমের কোন মূল্য নেই: আল্লামা শাহ আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

তালেবে ইলমকে যেমন ইলম তলব করতে হবে, তদ্রুপ আমলও তলব করতে হবে। ইলম শব্দে যেমন তিনটি হরফ আছে, তদ্রুপ আমল শব্দেও তিনটি হরফ আছে। একটি অপরটির জন্য পরিপূরক। ইলম ছাড়া আমলের যেমন মূল্য নেই, আমল ছাড়া ইলমেরও মূল্য নেই। সুতরাং ইলম শেখার পাশাপাশি আমলও করতে হবে।

আজ রোববার বাদ যোহর দারুল উলূম হাটহাজারী মাদরাসার বায়তুল করীম বড় মসজিদে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে জামিয়ার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

আল্লামা আহমদ শফী আরো বলেন, বছর শুরু হয়েছে এখন সময় নষ্ট করবেন না। দরসের সময় বাহিরে চলাফেরা করবেন না। ক-লাল্লাহ ক-লাররসূলের দরসে, 'ইলমের' দরসে বসবেন। অনুপস্থিত থাকবেন না।

তিনি ছাত্রদের নিয়ে উপস্থিত জরিপ করেন, কতজন আজ সালাতুত তাহাজ্জুদ আদায় করেছে এবং কতজন এশরাক নামায আদায় করেছে।

আল্লামা আহমদ শফী আরো বলেন, হাশরের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, কোথায় তাহাজ্জুদ পড়নে ওয়ালা? সেদিন তাদের সংখ্যা থাকবে অনেক কম। তাঁদের পুরস্কার হবে অনেক দামী। তাই সবাই বেশিবেশি আমলের উপর যত্নবান হন। নিয়মিত তাহাজ্জুদ, এশরাক, আওয়াবিন এবং মাঝেমধ্যে নফল রোযা রাখার অভ্যাস করুন, নিজের জীবনকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ, আমিও মাঝেমধ্যে আপনাদের আমলের হাজিরা নেব।

আলোচনার শেষ পর্যায়ে ছাত্রদের নতুন বছরের বার্ষিক খানা চালু করার সংবাদ শুনিয়ে বোডিং সুপারের নিকট দরখাস্ত জমা দেয়ার নির্দেশ দেন এবং ছাত্রদের সফলতা কামনা করে দুআ ও মুনাজাত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ