মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গণবিক্ষোভে প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে: ক্যারি ল্যাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তাল গণবিক্ষোভের বাস্তবতায় চীনের কাছে কথিত অপরাধী প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন হংকং-এর শাসক ক্যারি ল্যাম।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্যারি ল্যাম স্বীকার করেন, এ গণবিক্ষোভ বিলটি নিয়ে তার সরকারের তৎপরতা পুরোপুরি ভণ্ডুল করে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের আন্তরিকতা বা উদ্বেগ নিয়ে এখনও অনেকের মনে সন্দেহ রয়েছে যে সরকার এ বিল আইন পরিষদে পুনরায় পাশের প্রক্রিয়া চালু করবে কিনা। আমি আবার বলছি, এমন কোন আর পরিকল্পনা নেই, প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত মাসে হংকং সরকার বিতর্কিত একটি প্রত্যর্পণ বিল পাশের উদ্যোগ নিলে বিক্ষোভে নামে অঞ্চলটির সাধারণ মানুষ। তাদের আশঙ্কা এ বিল পাশ হলে হংকংয়ের রাজনীতিতে চীনের প্রভাব বাড়বে।

তুমুল আন্দোলনের মুখে বিল পাশের কার্যক্রম স্থগিত রাখে কর্তৃপক্ষ। গত ১ জুলাই সরকারবিরোধী আন্দোলনের এক পর্যায়ে রাজপথে অবস্থান নেয় হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর করে এবং ভবনের দেওয়ালে নানারকম স্লোগান লেখেন।

-এএ