রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুয়েতের একটি মসজিদে কুরআন অবমাননার দায়ে থানায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুয়েতের হারাম বিন মুলহান মসজিদে প্রবেশ করে এক ব্যাক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে। এ অভিযোগে থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়।

জানা যায়, কুয়েতের আল-কাসুরে অজ্ঞাত এক ব্যক্তি হারাম বিন মুলহান মসজিদে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে অবমাননা করেছে। আর এর প্রতিবাদ জানিয়ে সেদেশের এক নাগরিক থানায় অভিযোগ দায়ের করে একটি মামলা করেন।

এ জঘন্য কাজের জন্য মুসলিমরা নিন্দা জানায়। একাজকে ধর্মীয় অবমাননা হিসেবে কঠোর শাস্তি দাবি করা হয়। পুলিশ অবমানকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এর আগেও ২০১৩ সালে কুয়েতের পূর্বাঞ্চলীয় হুলি প্রদেশের আস-সালামিয়া এলাকার আল-খান্নাহ ও আল-মাহনা মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা প্রবেশ করে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে আগুন লাগিয়ে অবমাননা করেছে। সূত্র: ইরনা ‍নিউজ

-এটি