রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আমিরাতে বাস দুর্ঘটনা, ২ এশীয় শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে বাস দুর্ঘটনায় অন্তত ২ জন এশীয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তবে হতাহতরা কোন দেশে নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খালিজ টাইমস।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির রাস আল খাইমাহর শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে বাস দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

রাস আল খাইমাহ (রাক) পুলিশের সেন্ট্রাল অপারেশন রুমের মহাপরিচালক ব্রিগেডিয়ার মুহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, রাস্তায় গাড়ি ওভারটেকিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটেছে। রাক পুলিশ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে ট্রাফিক টহল, অ্যাম্বুলেন্স, প্যারামেডিকস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় মারাত্মক আহত দুজন এশীয় শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন বয়সী অপর ৩১ এশীয় তাদের শরীরে ছোট বড় আঘাত পেয়েছেন।

এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অপর ২৩ জন সামান্য জখম হয়েছেন। আহতদের সবাইকে উদ্ধারের পর মেডিকেল সেবা ও চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ