মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুরু নানকের জন্মবার্ষিকীতে ভারতে আমন্ত্রিত ইমরান খান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরু নানকের জন্মের ৫৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত নগর কীর্তনে আমন্ত্রিত হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৫ জুলাই গুরু নানকের ৫৫০ বছরের জন্ম বর্ষপূর্তি পালিত হবে গুরুদ্বার নানক সাহিবে।

এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে শিরোমানি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। এই কমিটিই বিশ্বজুড়ে গুরুদ্বারগুলি পরিচালনা করে থাকে। পাক প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারওয়ার এবং মুখ্যমন্ত্রী উসমান বুজদার।

সিজিপিসির সভাপতি জি এস লংওয়াল বলেন, আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে গুরু নানক দেবের ৫৫০ বছরের জন্ম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছি।

সূত্র: এই সময়

আরএম/