রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আফগানিস্তানে যুদ্ধ করে আফসোসে পুড়ছে মার্কিন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার প্রেক্ষাপটে ওয়াশিংটন আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিলো। সেই যুদ্ধ অবসানে এখন তালেবানের সঙ্গে দফায় দফায় শান্তি আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে প্রকাশিত পিউ রিসার্স সেন্টারের এক জরিপের ফলাফল থেকে মার্কিন মার্কিন সেনাবাহিনীর পরিতাপ ও আফসোসের চিত্র ফুটে উঠেছে।

বুধবার প্রকাশিত ওই জরিপ থেকে জানা যায়, মার্কিন সেনাবাহিনীর অধিকাংশ প্রবীণ সদস্য মনে করেন ১৮ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করে কোন লাভ হয়নি।

ওই জরিপে দেখা যায়, প্রবীণ সৈনিক (৫৮%) ও সাধারণ মানুষের (৫৮%) বেশিরভাগ মনে করেন আফগানিস্তানে যুদ্ধ করে কোন লাভ হয়নি। তবে ১০ জনের মধ্যে চারজনের কম সংখ্যক উত্তরদাতা বিপরীত মনোভাব পোষণ করেন।

ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ সম্পর্কেও প্রশ্ন করা হয়েছে। ৬৪ শতাংশ প্রবীণ যোদ্ধা বলেছেন যে ইরাকে যুদ্ধছিলো অর্থহীন। আর ৫৫% বলেছেন সিরিয়ায় যুদ্ধ করে লাভ হয়নি।

প্রসঙ্গত, আফগান তালেবানের সঙ্গে রাজনৈতিক চুক্তি করতে চাচ্ছে ওয়াশিংটন, যাতে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়া যায়। গত একটি সপ্তাহ ধরে ষষ্ঠ দফায় কাতারের দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : এসএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ