রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

কংগ্রেসের সভাপতি পদে মমতার নাম প্রস্তাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপির বিভিন্ন বিতর্কিত নীতির গঠনমূলক সমালোচনায় বরাবরই সোচ্চার ছিলেন দলের অন্যতম সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এবার শক্তিশালী বিরোধী দলের স্বার্থে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইউনাইটেড কংগ্রেসের’ সভাপতি করার প্রস্তাব দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, বিজেপি কর্তৃক রাজ্যে রাজ্যে বিরোধী দল ভাঙানো নিয়ে প্রশ্ন তুলেছেন সুব্রহ্মণ্যম।

টুইটারে তিনি লিখেছেন, “দেশে একমাত্র দল হিসেবে বিজেপি আবির্ভূত হলে আমার ধারণা দেশের গণতন্ত্র দুর্বল হবে। গোয়া এবং কাশ্মীরের পরিস্থিতি দেখার পরে অন্তত এমনই মনে হচ্ছে।”

এ সমস্যার সমাধানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও এনসিপি-কে একীভূত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। আর এই ঐক্যবদ্ধ কংগ্রেসের নেতৃত্ব থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

টুইটে তিনি বলেন, “বিরোধীদের উচিত ইতালিয়ান (সোনিয়া গান্ধী) এবং তার সন্তানদের (রাহুল-প্রিয়াঙ্কা) সরে যেতে বলা। সেক্ষেত্রে ঐক্যবদ্ধ কংগ্রেসের সভানেত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেসের সঙ্গে এনসিপি-রও মিশে যাওয়া প্রয়োজন।”

রাফাল হোক বা অযোধ্যায় রামমন্দির নির্মাণসহ বিজেপির নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে ভিন্ন সুর শোনা গেছে সুব্রহ্মণ্যম স্বামীর মুখে। তার এ ধরনের মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ