রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

চলে গেলেন তাহরিকে শরিয়তে মুহাম্মদির প্রতিষ্ঠাতা পাকিস্তানের সুফি মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন নাফাযে শরিয়তে মুহাম্মদির প্রতিষ্ঠাতা মাওলানা সুফি মুহাম্মদ গত বৃহস্পতিবার ইন্তিকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে জানা যায়, মৃত্যকালে সুফি মুহাম্মদের বয়স ছিল ৯২ বছর। তাকে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা সুফি মুহাম্মদ পাকিস্তানের সাবেক তালিবান নেতা মোল্লা ফজলুল্লাহর চাচাতো ভাই। মোল্লা ফজলুল্লাহ গত বছর আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

২০০৯ সালে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাওলানা সুফি মুহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তবে, ২০১৮ সালের জানুয়ারিতে পেশোয়ার হাই কোর্ট তাকে মুক্তি দেয়।

মুক্তির পর মাওলানা সুফি মুহাম্মদকে কিছুদিনের জন্য লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা নেন। গত বৃহস্পতিবার তার বাস ভবনে তিনি ইন্তিকাল করেন।

সুফি মুহাম্মদ ১৯৩৩ সালে খাইবার পাখতুনখোয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ধর্মীয় শিক্ষা নেন মাদরাসায়। এরপর তিনি পাক জামায়াতে ইসলামীর সাথে যোগ দেন। কিন্তু জামায়াত ইসলামীর আদর্শগত সমস্যা থাকায় ও গণতান্ত্রিক সংগ্রাম বৈষম্যের কারণে তিনি ১৯৯২ সালে শরিয়াতে মুহম্মদি নামে নতুুুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

আমেরিকার নিনেভে আক্রমণের পর, আমেরিকা যখন ওসামা বিন লাদেনের খোঁজে হামলা চালায়, তখন সুফি মুহাম্মদ আফগানিস্তানের দিকে যাত্রা করেন এবং তালেবানের সঙ্গ নিয়ে যুদ্ধ করেন।

আফগানিস্তান থেকে ফিরে আসার পর সুফি মুহাম্মদ আটক করে পাকিস্তান সরকার। সুফি মুহম্মদ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সহিংস অভিযান শুরু করেছিল বলে দাবি পাকিস্তান সরকারের। সে সময় থেকে তার ছেলে মোল্লা ফজলুলুল্লাহ আন্দোলনের ভার গ্রহণ করেন।

সূত্র: আল-আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ