রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে আঘাত হানছে 'ব্যারি': উপকূলে জরুরি অবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'ব্যারি'। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার আরো শক্তিশালী হয়ে অরলিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

এ দিকে আসন্ন ঝড়ের তীব্রতায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যার অংশ হিসেবে উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ১০ হাজারের অধিক লোককে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। তাছাড়া সার্বিক পরিস্থিতির তদারকি করছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

অপর দিকে উপকূলবাসীদের সতর্ক করে আবহাওয়াবিদরা বলছেন, শনিবার প্রথম প্রহরে লুইজিয়ানা আঘাত হানতে যাচ্ছে 'ব্যারি' নামে শক্তিশালী এই হারিকেন। এতে প্রবল বর্ষণের ফলে অঞ্চলটিতে তৈরি হবে ব্যাপক বন্যা পরিস্থিতি। এরইমধ্যে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ায় উপকূলের বিভিন্ন এলাকায় জমতে শুরু করেছে পানি।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক কেন গ্রাহাম বলেন, ঝড়ের প্রভাবে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে ঢেউ ও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ধীরগতিতে অতিবাহিত হওয়া ঝড় থেকে সৃষ্ট বন্যার ক্ষেত্রে ঝুঁকি বেশি। ধারণা করা হচ্ছে এবার ৬৩ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ