মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অবশেষে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সিধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধু।

গতকাল রোববার টুইটারে পদত্যাগপত্রের ছবি পোস্ট করেন সাবেক এ ক্রিকেটার ও রাজনীতিক।

পদত্যাগপত্রে সিধু লিখেছেন, আমি পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি। অন্য এক টুইটে তিনি লেখেন, আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠাচ্ছি।

গত মাসে পাঞ্জাবের মন্ত্রিসভায় রদবদলের পর সিধু তার নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেননি। এ নিয়ে কানাঘুষার মধ্যে পদত্যাগের কথা জানালেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে খোলাখুলি বিরোধে জড়িয়ে পড়ার পর মন্ত্রিসভায় রদবদল করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে সিধুকে সরিয়ে দেয়া হয়। এরপর দিল্লিতে কংগ্রেসের বিদায়ী সভাপতি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন সিধু।

টুইটারে ওই বৈঠকের একটি ছবি পোস্ট করে তিনি নিচে লিখেছিলেন, 'কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করে আমার চিঠি তার হাতে তুলে দিয়েছি। চিঠিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ