রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

অমিত শাহ-আসাদউদ্দিন বিতণ্ডার পর লোকসভায় পাশ হল এনআইএ বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভায় পাশ হল এনআইএ সংশোধনী বিল। এর ফলে এবার থেকে বিদেশে ভারতীয়দের ওপর সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে পারবে তারা। এদিন বিলটি নিয়ে সংসদে আলোচনার সময় বিতণ্ডায় জড়ান নেতা আসাদউদ্দিন ওয়াইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা যায়, আলোচনা চলাকালে বিজেপি সাংসদ সত্যপাল সিং হায়দরাবাদের একটি ঘটনার কথা উল্লেখ করেন। বলেন, হায়দরাবাদে একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত ঘটনার তদন্তে নেমে স্থানীয় প্রভাবশালী নেতার হুমকির মুখে পড়তে হয় পুলিশ কমিশনারকে।

তিনি আরো জানান, নির্দেশমতো তদন্ত না করলে তাকে বদলির হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, নিজের বক্তব্যের সমর্থনে কি কোনও নথি সংসদে পেশ করতে পারবেন সত্যপাল সিং?

ওআইসি একথা বলতেই উঠে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, বিরোধীরা যখন বক্তব্য রাখছিলেন তখন সরকারপক্ষের সাংসদরা বাধা দেননি। সেই সংযম দেখানো উচিত বিরোধীদেরও। আসাদউদ্দিনের দিকে আঙুল নির্দেশ করে তিনি বলেন, বক্তব্য শোনার জন্য বিরোধীদেরও ধৈর্যশীল হতে হবে।

এতেই ক্ষেপে ওঠেন আসাদউদ্দিন। তিনি বলেন, আমার দিকে আঙুল তাক করে আমাকে ভয় দেখাতে পারবেন না। জবাবে অমিত শাহ বলেন, যার নিজের মধ্যেই ভয় রয়েছে তেকে দেখানোর দরকার হয় না।

এদিন সংসদে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীর সরকার কোনও দিন এনআইএর অবব্যবহার করেনি। তবে তৃণমূলের দাবি, এ সংশোধনী অসাংবিধানিক। বিরোধিতা করেছে কংগ্রেসও। বিজেপির পালটা দাবি, ধর্মনিরপেক্ষতার নামে দেশের নিরাপত্তার সঙ্গে আপস করতে চায় বিরোধীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ