রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

ভারতে ভবন ধ্বসে ৬ সেনাসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতি বৃষ্টির কারণে ভারতের হিমাচল প্রদেশে একটি বহুতল রেস্টুরেন্ট ধ্বসে ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্যসহ সাতজন নিহত হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববারের হিমাাচল প্রদেশের সোলানে এ ঘটনাা ঘটে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ-র দুটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে সহায়তা করতে এনডিআরএফ-র আরেকটি টিম পাঠানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের ১২ জন বেসামরিক নাগরিক ও ৫ জন সেনাসদস্য রয়েছে। সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে এনডিআরএফ-র সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অতি বৃষ্টিপাতের কারণে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হওয়া ওই ভবনটি ধসে পড়ে। রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডে অবহেলার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।

এক জেলা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সেনাসদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে উত্তরাখণ্ড যাচ্ছিলেন। তারা দুপুরের খাবার খাওয়ার জন্য ওই রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

ভয়াবহ ওই দুর্ঘটনার পর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইট বার্তায় লিখেন, ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ