রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৫২ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে হজে যাওয়া ৫২ জন ধর্মপ্রাণ বিদেশি বড় ধরনের সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

মঙ্গলবার সকালে তাদের বহনকারী একটি বাস হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে কোনোমতে রাস্তায় থাকতে সক্ষম হয়।

আবুধাবি পুলিশ জানিয়েছে, ওমরাহ শেষে ওই বাসে করে যাত্রীরা পবিত্র মক্কা শহর থেকে ওমানের সুলতানেটে ফিরছিলেন।

ওমানের দিকে যেতে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আশার কথা হল, এই ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ধাতব রেলিংয়ে ধাক্কা না লাগলে বহু প্রাণহানি হওয়ার শঙ্কা ছিল।

আবুধাবি ট্রাফিক পুলিশের পরিচালক জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। হজযাত্রীদের খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ