রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

আজাদ কাশ্মীরে বন্যায় ১১ জন তাবলিগের সাথীসহ নিহত ২২ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবল বৃষ্টিপাতে মৌসুমি বন্যার কবলে পড়েছে ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। সোমবার (১৫ জুলাই) এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

খবরে বলা হয়, ঝড় ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২২ জন নিহত হয়েছে এবং আরও অনেক আহত ও নিখোঁজ রয়েছে। নিহতের মধ্যে স্থানীয় একটি মসজিদে অবস্থানরত ১০ জন তাবলিগের সাথী, দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ জন স্থানীয় বাসিন্দা রয়েছে।

দেশটির মুজাফফরনগর তাবলিগ মারকাজ থেকে তলিয়ে যাওয়া দু’টি মসজিদের একটিতে ১০ জন তাবলিগের সাথীদের অবস্থানের কথা জানানো হয়। ওই ১০ জনের মধ্যে পাঁচজন ফয়সালাবাদের একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।

খবরে আরও বলা হয়, ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ টি বাড়িঘর এবং দুটি মসজিদ। এছাড়াও তলিয়ে গেছে নেলোম ভ্যালি নামের একটি রিসোর্ট।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সায়েদ উর রহমানের বরাত দিয়ে আল আরাবিয়া আরও জানায়, আকষ্মিক বন্যার ফলে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকে। দুর্যোগের কবলে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আহতদের স্থানীয় হাসপাতআলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিনের বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এখনও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এদিকে, ভারতের উত্তরপূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বালাদেশের বিভিন্ন জেলায় অন্তত ১০ জন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ