রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

ট্রাম্পকে কঠিন জবাব দিলেন সেই ৪ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি প্রকৃত অর্থেই একজন বর্ণবাদী। রোববার একাধিক টুইটে তিনি প্রগতিশীল হিসেবে পরিচিত চার নারী কংগ্রেস সদস্যকে নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এবার ট্রাম্পের ওই বর্ণবাদী বক্তব্যের  বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদলীয় সেই চার নারী এমপি। তারা হলেন- আলেকজান্দ্রিয়া ওকাসিও করতেস, রাশিদা তালিব, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমর। তাদের মধ্যে প্রথম তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে, একমাত্র ইলহান ওমরই সোমালিয়া থেকে এসেছেন।

ট্রাম্পের এই বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই চার নারী এমপি।সংবাদ সম্মেলনে এই চার নারী আইনপ্রণেতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে বিদ্বেষমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত, উসকানিমূলক ও বর্ণবাদী বলে অভিযোগ করেন।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, ওই চার নারী কংগ্রেস সদস্য এক যৌথ বার্তায় বলেন, ‘আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি এবং আমাদের একতাই আমাদের ক্ষমতা।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ