রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

সরকারি অফিসে ফেসবুক হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি অফিসের কম্পিউটারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে।

জানা যায়, দেশজুড়ে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় সরকারি অফিসের গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আরো জানায়, সরকারি কাজের জন্য কোনো ই-মেইল করতে হলে অফিসের দেওয়া ই-মেইল আইডি ব্যববহার করতে হবে। কোনো কর্মকর্তা অফিসের কম্পিউটার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে চাইলে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিতে হবে।

এছাড়া এ নির্দেশনায় ব্যক্তিগত পেনড্রাইভ, হার্ডডিস্ক প্রভৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের অফিসের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এমনকি ইন্টারনেটের ব্যবহার, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, স্টোরেজ মিডিয়া যন্ত্র, ই-মেইল, ওয়াইফাই, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যাটাক নিয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হয় কর্মকর্তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ