রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

পাসের হারে এগিয়ে মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন।

ফলাফলে দেখা গেছে, এ বছর উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। মোট পাস করেছে ১৩ লাখ ৬৬ হাজার ৬২৯ জন। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ শিক্ষার্থী।

পাসের গড়ে এগিয়ে মাদরাসা শিক্ষার্থীরা। সাধারণ ৮ শিক্ষা বোর্ডে পাসের হার যেখানে ৭১ দশমিক ৮৫ শতাংশ, সেখানে মাদরাসা বোর্ডে গড় পাস ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২৪৩ শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।

মাদরাসা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষা দিয়েছেন ৭৮ হাজার ৪৫১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৯৭ হাজার ৭৯৩ জন।
এবারের পরীক্ষায় পাস করতে পারেননি ৯ হাজার ৮৫৭ শিক্ষার্থী। গতবার এ সংখ্যা ছিল ২০ হাজার ৮৬১ জন।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬১৫টি। আর একজনও পাস করতে পারেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা সাতটি। এ বছর ৪৪৮টি কেন্দ্রে ২৬৯৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। বহিষ্কার হয়েছেন ১৩১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ